ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ২৩৭ Time View

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন তারা।

এদিন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম  জুমার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের।

ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত থেকেই তুরাগতীরে হাজির হন লাখো মুসল্লি, এসেছেন দেশের বাইরে থেকেও। মূল ময়দানে জায়গা না পেয়ে জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ পড়েন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

এদিকে অনেকেই জুমার নামাজ আদায় করতে ইজতেমার ময়দান এলাকায় আত্মীয়-স্বজনদের বাসায় আগে থেকেই অবস্থান নিয়েছিলেন। ভোর থেকে নামাজের আগ পর্যন্ত ইজতেমামুখী মুসুল্লিদের ঢল নামে। বিভিন্ন যানবাহন, নৌকা ও হেঁটেই মুসল্লিরা ছুটে আসেন তুরাগ তীরে ইজতেমা ময়দানে।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রবিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। দেশের ৬৪ জেলার মুসল্লিসহ বিদেশি মুসল্লিরাও এতে অংশ নিচ্ছেন।

আগামী শুক্রবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশের ৬৪ জেলার মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা এতে অংশ নেবেন। এছাড়াও থাকবেন বিদেশি মুসল্লিরা। একইভাবে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩) বিশ্ব ইজতেমা।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

Update Time : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩