ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার দেশে বিদ্যুৎ উৎপাদন এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড উৎপাদন হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৬৮ Time View

দেশে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ল। বুধবার রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) মো. শামীম হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদের ছুটি সত্ত্বেও চলমান তীব্র তাপদাহে জনজীবনের চাহিদা পূরণে আজ রাত ৯টায় পিডিবি’র রেকর্ড ১৫,৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন।

এরআগে মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট। তারও আগে আগে ১৩ এপ্রিল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে। তবে আজকের বিদ্যুৎ উৎপাদন সব ছাপিয়ে নতুন রেকর্ড স্থাপন করলো।

প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সত্তেও লোডশেডিং হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সম্মানিত গ্রাহকবৃন্দ, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছবে সেটা আমরা আগেই ধারনা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারনার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচন্ড কষ্ট হচ্ছে। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি। সেইসাথে সবার অবগতির জন্য জানাতে চাই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে।

খুব শীঘ্রই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

বুধবার দেশে বিদ্যুৎ উৎপাদন এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড উৎপাদন হয়েছে

Update Time : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩