ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর

করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সের সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর বয়সী এবং এর তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এ সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকা দেয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনা টিকার সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর

Update Time : ০৬:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২