ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামের ভবনে আগুন

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, তারা সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামের ভবনটিতে আগুন লাগার খবর পান।

“আগুনের সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেখানে পাঁচটি ইউনিট আগুন নেভাতে গেছে। আগুন লাগা ভবনটিতে রেস্তোঁরা রয়েছে।” ফেইসবুকে আগুনের লাইভ ভিডিও দিয়েছেন অনেকেই। সেখানে দেখা যাচ্ছে, তীব্র কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গেছে। লোকজন ছোটাছুটিও করছেন। ফায়ার সার্ভিসের পরিদর্শক (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বলেন, ভবনের উপরে অনেক লোক আটকা পড়েছে। নিচে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

“পরিস্থিতি ভালোর দিকে। আশা করি ক্ষয়ক্ষতি কম হবে।” গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। ভবনটিতে কাচ্চিভাইসহ বেশ কয়েকটি রেস্তোঁরা ছিল।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামের ভবনে আগুন

Update Time : ০৩:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫