ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠকে শেখ হাসিনা-সলিহ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৪২৬ Time View
ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর আগে জানিয়েছিলেন।
দুই দিনের সফরে গত বুধবার ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে  রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। পরে বঙ্গভবনে তিনি রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সফর শেষে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরে যাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল এই সফরে এসেছেন।
Tag :
জনপ্রিয়

বৈঠকে শেখ হাসিনা-সলিহ

Update Time : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১