ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে। আমরা অর্থের ঘাটতিতে এখন কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের নয়। অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা হঠাৎ আমাদের ওপর এসে পড়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে স্বেচ্ছাধীন তহবিল থেকে বন্যার্তদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা এখন বিদ্যুৎ একটু কম পাচ্ছি। তবে মাসখানেকের মধ্যেই এই অবস্থা ঠিক হয়ে যাবে। তাই আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। এছাড়া বর্তমান সরকারের বড় সাফল্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই সরকার যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ বছরের ভয়াবহ বন্যা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। আমরা বন্যার্তদের সহযোগিতা চলমান রেখেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিদ্যুতের পর দেশের সর্বত্রই আমরা নিরাপদ পানির ব্যবস্থা করেছি। এখন ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌঁছে দেওয়ার কাজ চলছে। শেখ হাসিনা সরকারের আরেকটা যুগান্তকারী কাজ হল ভূমিহীন-গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া। আমার জীবনে এর চেয়ে ভালো কাজ দেখিনি। এভাবে সারা বছরই সরকার বিভিন্ন সহায়তা করে আসছে।

আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Update Time : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২