ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৌদ্ধ দর্শন এই অঞ্চলের একটি সুবিশাল ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি বাংলাদেশ-ভারত উভয় দেশের ঐতিহ্য। এটা শুধু এই অঞ্চল নয়, সারা বিশ্বের একটি ঐতিহ্য।
শনিবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগ বৌদ্ধবিহারে ‘বাংলাদেশ-ভারতের বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
দোরাইস্বামী বলেন, এখানে আবার আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বৌদ্ধ দর্শন এই অঞ্চলের একটি সুবিশাল ঐতিহ্য। আমরা সেই ঐতিহ্যকে সম্মান করি। ভারত বৌদ্ধ দর্শন ও ঐতিহ্যকে সম্মান করে বলেই তার জাতীয় প্রতীক অশোক স্তম্ভ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
Tag :
জনপ্রিয়

বৌদ্ধ দর্শন এই অঞ্চলের একটি সুবিশাল ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

Update Time : ০৪:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১