ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে, করোনায় একদিনে ২ ,২৮৬ জনের মৃত্যু হয়েছে

ব্রাজিলে করোনাভাইরাসের (কোভিড–১৯) করোনার নতুন ধরন (স্ট্রেইন) জেঁকে বসেছে। দেশটিতে করোনায় মৃত্যু ও শনাক্ত যেন পাল্লা দিয়ে বাড়ছে। গত বুধবার এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রাজিলে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওই অঞ্চলসহ আশপাশে ছড়িয়ে পড়তে পারে।

এটা নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রাজিল মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই ধরনটির উৎপত্তি আমাজন সিটি মানাউসে বলে মনে করা হচ্ছে।

বুধবার দেশটিতে ২ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়। বিশ্বে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসকে বিশ্বস্বাস্থ্য সংস্থার ‘মহামারি’ হিসেবে ঘোষণার বর্ষপূর্তি ছিল। বিশ্বজুড়ে ১১ কোটি ৮০ লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬ লাখের বেশি মানুষের।

গত বুধবার দেশটিতে নতুন করে ৭৯ হাজার ৮৭৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটল।

ফিউক্রুজের তথ্যমতে, রিও ডি জেনিরো, সাও পাওলোসহ ১৫টি রাজ্যের রাজধানীগুলোতে আইসিউই সুবিধার ৯০ শতাংশের বেশি আসনে এখন রোগী। আর ব্রাসিলিয়ার রাজধানীতে আইসিইউতে কোনো শয্যা খালি নেই। পাশাপাশি পোর্তো এলেগরে ও ক্যাম্পো গ্রেনেডে আইসিইউর শয্যার চেয়ে রোগী ছাড়িয়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত রোগীর চাপে দেশটিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রাজিলের মহামারি বিশেষজ্ঞ পেদ্রো হালাল বিসিসির আউটসাইড সোর্স টিভি অনুষ্ঠানে বলেন, ‘আমরা যদি জনগণের জন্য টিকাদান কর্মসূচি দ্রুত শুরু না করি, তাহলে তা বিশাল ট্র্যাজেডি হবে।’ তিনি বলেন, লোকজন মনে করছে সরকারের কাছে তারা পরিত্যক্ত।

গত মঙ্গলবার দেশটিতে ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহের তুলনায় তা ৩৯ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার নতুন ধরন অনেক বেশি সংক্রামক। এটা লাতিন আমেরিকা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়ংকর হবে।

Tag :

Update Time : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১