ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলা

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।
নিশীত বলেন, ‘এটা প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে তা সাধারণ মানুুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে ভয়ানক হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশকে জানিয়ে এখানে এসেছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যারা হামলা চালিয়েছে পুলিশ তাদের  আড়াল করেছে।’
কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী ও সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক এবং হাতাহাতি শুরু হয়। এরপরই কেন্দ্রীয় প্রতিন্ত্রীর গাড়িবহরের হামলা চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে তৃণমূল তাদের দলীয় কার্যালয়ে বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলেছে। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কীভাবে গাড়িবহরে হামলা, গুলি-বোমা হামলার ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা।
Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলা

Update Time : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩