ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা খুব শিগগিরই ঢাকায় আসছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৩০৭ Time View
ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা খুব শিগগিরই ঢাকায় আসছে। ভারতের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ইরান প্রতিটি দেশকে ১০ লাখ করে টিকা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
গত ৯ অক্টোবর বেক্সিমকোর মাধ্যমে কেনা ১০ লাখ টিকা ভারত থেকে ঢাকায় আসে। এ নিয়ে দেশে ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ১৩ লাখ।
এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৮০ লাখ।
চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ৯ অক্টোবর তৃতীয় চালান ভারত থেকে কেনা টিকা আসে। এখন পর্যন্ত মোট ৮০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে।
এদিকে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা খুব শিগগিরই ঢাকায় আসছে

Update Time : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১