ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু সাড়ে তিন হাজার

ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩,৭৯,২৫৭ জন, যা দুই সপ্তাহ আগেও ছিল ২,০০,৭৩৯ জন। আক্রান্ত বৃদ্ধির এই হার ৮৯%। অপরদিকে মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের, যা সপ্তাহ দুয়েক আগে ছিল ১,০৩৮ জন। মোট আক্রান্তের নিরিখে মৃত্যুহার ১.১১%। ভারতের কেন্দ্রীয় সরকার প্রদত্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনা পর্বে এ যাবৎ পর্যন্ত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ দৈনিক মৃত্যু হয় বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহ দুয়েক আগে যা ছিল ২২ জন। মোট সংক্রামনের নিরিখে এই মৃত্যুহার ১.৩৯%। গত ২৪ ঘণ্টায় রাজ্যেটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। সপ্তাহ দুয়েক আগে যা ছিলো ৬,৭৬৯ জন। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হল ৮ লক্ষ ১০ হাজার ৯৫৫ জন।

Tag :

Update Time : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১