ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণ কমলেও ফের বেড়েছে মৃত্যু। গত একদিনে দেশটিতে কোভিড-১৯ প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একইসময়ে সংক্রমণ ছিলো ৭০ হাজার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা।

নতুন সংক্রমণের কারণে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। ওই বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

ভারতে করোনায় একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

Update Time : ০৬:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১