ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনা ১ দিনে মৃত্যু বাড়ল ১০ গুণ, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত গোটা ভারত। সংক্রমণ রুখতে কড়া প্রশাসনও। বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। আর এসবের মধ্যেই নতুন করে চিন্তা বাড়াল ভারতের করোনা গ্রাফ। মঙ্গলবারের করোনা রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ এক লাফে দশগুণেরও বেশি বাড়ল সেই সংখ্যা।

ভারতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল। বিশ্বের বহু দেশ করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় ভুগছে। কিন্তু পাকিস্তানে কী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কোভিডের চতুর্থ ঢেউ?

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৩ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৭২০ জনের। পাকিস্তানে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৬ শতাংশ।

বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা ছিল ৩৭৪।
সূত্র : সংবাদ প্রতিদিন

Tag :

Update Time : ০৫:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১