ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। সেই ভাগ্যে ঠিক করতেই আজ ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে আইসিসি।

সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসি বোর্ডসভায় আজ ভোটাভুটি হয়। তাতে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে।

সে জন্যই বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি।

সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ক্রিকইনফো। বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে তারাই অন্যদের থেকে এগিয়ে। 

বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়।

পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে দেখার ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিল।পরে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, আগামী এক দিনের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি তাহলেই বিশ্বকাপে দেখা যাবে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের। অন্যথা, সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে দর্শক হতে হবে বাংলাদেশকে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

Update Time : ১২:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬