ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারত পৌঁছেছেন শেখ হাসিনা, ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় তার ছোট বোন শেখ রেহেনা ও তার পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা। অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।

অপরদিকে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে আন্দোলন। বাড়তে থাকে প্রাণহানি। অবশেষে সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভারত পৌঁছেছেন শেখ হাসিনা, ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার

Update Time : ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪