ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভাসানচরে ডায়রিয়ায় ১৫ দিনে পাঁচ রোহিঙ্গার মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৩২৪ Time View

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে গত ১৫ দিনে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে চার শিশুসহ পাঁচজন রোহিঙ্গা। এছাড়াও বুধবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন।

এর মধ্যে সাধারণ নলকূপের পানি পান বন্ধ করে দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। এখন গভীর নলকূপের পানি সরবরাহ দেওয়া হচ্ছে। এ ছাড়া ৩৫ হাজার খাবার স্যালাইন ও ৩৩ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ এবং সচেতনতামূলক বৈঠক করা হয়েছে। ভাসানচরে এখন ৩৮টি ক্লাস্টারে (গুচ্ছঘর) ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গার বসবাস।

খাবার পানির সমস্যার কারণেই রোহিঙ্গারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে সুবর্ণচর উপজেলায় ২৭ জন। আর সোনাইমুড়ীতে ১০ জন, চাটখিলে ৫ জন, সেনবাগে ৭ জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভাসানচরে ডায়রিয়ায় ১৫ দিনে পাঁচ রোহিঙ্গার মৃত্যু

Update Time : ০৫:০০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১