ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ভূটানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৩ ডিসেম্বর) ভূটানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভুটান।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে বিশাল জয়ে জোড়া গোলের দেখা পান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার পা থেকে।
ম্যাচের শুরুতেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের করা ভুল থেকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল পান তিনি। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিপা। মারিয়া মান্ডার পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তহুরা।
বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার দুর্দান্ত শট রক্ষা করতে পারেননি ভুটানের গোলরক্ষক। ৬৮তম মিনিটে দলের স্কোরলাইন ৫-০ করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের শটে সহজেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে ডি-বক্সের জটলায় বল পেয়ে ভুটানের জালে বল ভেড়ান মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ভূটানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

Update Time : ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১