ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ভূমিকম্পের ১১৯ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ধ্বংসাবশেষ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার

ভয়াবহতম ভূমিকম্পের ১১৯ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর তুরস্কের কাহরামানমারাশ শহরের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরের নাম কামিল কান।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশেরই মূল শহরের নাম কাহরামানমারশ। এই শহরেরই বাসিন্দা কামিল কান ও তার পরিবার।

সিএনএন তুর্কের এক প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ৫ দিন ধরে ধ্বংসাবশেষের নিচে আটকা থাকার কারণে খাদ্য ও পানির অভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে কামিল, তবে সৌভাগ্যবশত শারীরিক কোনো আঘাত সে পায়নি।

ধ্বংসস্তূপের নিচ থেকে কামিলকে উদ্ধারের ঘটনাটি লাইভ দেখানো হয়েছে সিএনএন তুর্ক চ্যানেলে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে কামিলের কণ্ঠস্বর শোনার পর তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন তারা।

শারীরিক দুর্বলতা সত্ত্বেও উদ্ধারের পর হাসিমুখে দেখা গেছে কামিলকে। তার পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ৫ দিন পর কামিলকে জীবিত অবস্থায় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ভূমিকম্পের ১১৯ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ধ্বংসাবশেষ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার

Update Time : ০৩:৪০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩