নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা। নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।
রবিবার (৬ আগস্ট) তিনি এসব কথা বলেন তিনি। এতে ইভিএমের পর ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা প্রকল্প থেকেও সরে এসেছে ইসি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি আমাদের মধ্যে আলোচনা হয়নি তেমন। ফরমাল কোনো আলোচনা হয়নি। চিন্তাভাবনা নেই। কারণ আপনারা জানেন যে, ৩০০ আসনে যখন ভোট হয়, প্রায় চার লাখ কেন্দ্র থাকে। সেখানে হয়ত বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে। এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা দেখা কঠিন। আমরা সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা করব। মানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য নিয়োগ করব। সবগুলো দল যদি অংশগ্রহণ করে সেখানে এমনিতেই একটা ভারসাম্য থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে বরং তারাই শৃঙ্খলা রক্ষায় একটা ভূমিকা নেয়। কারণ তারা জানেন যে, নির্বাচনে যদি পরিস্থিতির অবনতি হয় বা খারাপ পরিস্থিতি তৈরি হয় তারাই ক্ষতিগ্রস্ত হবে।
বিস্তারিত আসছে……….
অনলাইন ডেস্ক 




















