ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই: জামায়াত আমির

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী সব সময় মব বিরোধী মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘মব আমরা চাই না। আমরা মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।’

জামায়াত আমির বলেন, আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। তিনি বলেন, ‘আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

দীর্ঘ ১৭ বছর পর উত্তরের জনপদ রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনসভা করতে যাচ্ছে। বেলা ৩টায় এই জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুরে আসেন দলের আমির ডা. শফিকুর রহমান।

Tag :
জনপ্রিয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই: জামায়াত আমির

Update Time : ১০:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫