ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়কে গর্বের পদ্মা সেতু পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গর্বের পদ্মা সেতু পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে বাংলাদেশ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পৌঁছায় মমতার কার্যালয় নবান্নে।

আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’

আমন্ত্রণপত্রে দুই নেত্রীর ব্যক্তিগত সখ্যতা ও আন্তরিক সম্পর্ক ফুটে উঠেছে। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মমতাকে ‘ছোট বোন’ উল্লেখ করে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন- ‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’

চিঠিতে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ভারতের দিল্লি সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও এখন পর্যন্ত দিল্লি সফরের কোনো সূচি চূড়ান্ত হয়নি মমতার। ধারণা করা হচ্ছে দুই নেত্রীর মাঝে ব্যক্তিগত গভীর সম্পর্কের কারণে শেখ হাসিনার সঙ্গে দিল্লি যেতেও পারেন মমতা।

Tag :
জনপ্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায়কে গর্বের পদ্মা সেতু পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৪:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২