ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬

মরিচ ক্ষেতে জাব পোকার আক্রমন ও তার প্রতিকার ব্যবস্থা

  • ফয়সাল হাসান
  • Update Time : ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪২৯ Time View

সামনে মরিচের সিজন আসন্ন । এরইমধ্যে কৃষক ভাইয়েরা মরিচের চারা রোপনের জন্য বীজ সংগ্রহসহ, সমস্ত প্রস্তুতি গ্রহন করছেন । কিন্ত, মরিচের ভাল ফলনের জন্য পরিপুর্ন দমনব্যবস্থা গ্রহন না করলে, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন । তারমধ্যে জাবপোকার আক্রমন অন্যতম ।

জাব পোকা মরিচের মারাত্নক ক্ষতি করে । এই পোকাগুলো মরিচের পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায় । এতে গাছসহ, ফলনের মারাত্নক ক্ষতি হয়, ফলে মরিচের ফলন নিয়ে হতাশ হন চাষিরা । তাই মরিচের ভালো ফলন পেতে হলে, জাব পোকাসহ বিভিন্ন পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে ।

পরিচিতিঃ জাব পোকা কি❓
জাব পোকা অতি ছোট, দেহ নরম ও উজ্জ্বল কাল রংয়ের হয়ে থাকে । পাখাওয়ালা জাব পোকা উড়তে পারে কিন্তু নিম্ফ বা পাখা বিহীন উড়তে পারে না । এরা দল বদ্ধ ভাবে বাস করে ।

কারণঃ র্পূনাঙ্গ ও নিম্ফ (বাচ্চা) পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায় । অধিক আক্রমণে গাছের বাড়তি কমে যায় এবং ফলন কম হয় । এ পোকা ভাইরাস রোগ ছড়ায় ।

ক্ষতির লক্ষণঃ
১. পূর্নাঙ্গ ও নিম্ফ পাতা, ফুল কচি ফল ও ডগার রস চুষে খায় ।
২. পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি ও ফুল, ফল ধারণ বাধাগ্রস্থ হয় ।
৩. এ পোকা থেকে নি:সৃত মধুরসে কালো শুটি মোল্ড ছত্রাক জন্মায় ।

এই পোকা থেকে গাছ এবং ফলনকে রক্ষা করতে হলে, দমন ব্যবস্থা সম্পর্কে ভালভাবে জেনে, ব্যবস্থা নিতে হবে । আসুন, তাহলে জেনে নেই, কিভাবে এই পোকা দমনে নিতে হবে ।

পোকা দমন ব্যবস্থাপনাঃ
* প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা ।
* আক্রমণের প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিষে মেরে ফেলতে হবে ।
* পরিষ্কার পানি জোরে স্প্রে করা ও ক্ষেত পরিষ্কার /পরিচ্ছন্ন রাখা ।
* লেডি বার্ড বিটলের পূর্নাঙ্গ ও কীড়া (গ্লাব) এবং সিরফিড ফ্লাই এর কীড়া জাব পোকা খায় বিধায় এদের সংরক্ষণ ও সংখ্যা বাড়ানো গেলে জাবপোকা অতি দ্রুত খেয়ে ফেলে ।
* হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।
* তামাকের গুড়া (১০গ্রাম) ও সাবানের গুড়া (৫গ্রাম) প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা ।
* আক্রমণের মাত্রা বেড়ে গেলে প্রোফেনফোস কিউ + সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক সবিক্রন ৪২৫ ইসি , নাইট্রো , ইমিটাফ অনুমোদিত হারে প্রয়োগ করতে হবে ।

তবে, এই রাসায়নিকভাবে দমন ব্যবস্থা গ্রহন করলে, কিছু সাবধানতা গ্রহন করতে হবে ।

সাবধানতাঃ
স্প্রে করার পর, ১০/১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না ।

Tag :
জনপ্রিয়

পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন

মরিচ ক্ষেতে জাব পোকার আক্রমন ও তার প্রতিকার ব্যবস্থা

Update Time : ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬