ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণ করা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণ করা হয়েছে। গত মাসে বাইডেনের বুকের চামড়া থেকে ক্যান্সারযুক্ত একটি টিস্যু অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর বিবিসি।

শুক্রবার (৩ মার্চ) বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বলেন, চিন্তার কিছু নেই বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

গত মাসে ৮০ বছর বয়সী বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

চিকিৎসক কেভিন ও’কনর আরও বলেন, বাইডেনের বুকের যে অংশে থেকে ওই ক্ষত অপসারণ করা হয়েছে, সেই জায়গাটি খুব ভালো ভাবেই সেরে উঠেছে। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ত্বকের স্ক্রিনিং চালিয়ে যেতে হবে প্রেসিডেন্টকে। প্রথম দিকে ধরা পড়লে ব্যাসাল সেল কার্সিনোমাকে সহজেই সরানো যায় বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যানসারের দুটি সবচেয়ে সাধারণ রূপ।

স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যানসার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনো আশঙ্কা থাকে না।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণ করা হয়েছে

Update Time : ০৬:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩