মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার মার্কিন হামলায় দক্ষিণ-পূর্ব বন্দর নগরী শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে তৃতীয়বারের মতো আঘাত হানা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এবং ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে টাওয়ারটি ধসে পড়েছে বলে মনে হচ্ছে।
এতমাদ পত্রিকার বারতে বলা হচ্ছে, শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারটি এমন একটি সামুদ্রিক অবকাঠামো যা সামুদ্রিক যান চলাচলকে নিরাপদে পরিচালনা, বন্দর এলাকা পর্যবেক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আন্তজার্তিক ডেস্ক 
















