দুই সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (২৮ মে) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। দেশটিতে করোনা সংক্রমণ রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় করোনা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৮২৯০ জনের করোনা শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সভা হয়। সভা শেষে এ ঘোষণা আসে। এ লকডাউনে জরুরি প্রয়োজনীয় কিছু খাত বাদে সবকিছুই বন্ধ থাকবে।
উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গত চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো শনাক্ত ৮ হাজার ছাড়িয়েছে।
এর আগে করোনার চতুর্থ ঢেউ মোকাবিলা করতে ৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)।
আন্তজার্তিক ডেস্ক 























