ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

মেক্সিকোর জুয়ারেজ শহরে একটি নাইট ক্লাবে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলের জুয়ারেজ শহরে একটি নাইট ক্লাবে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

মেক্সিকার পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জুয়ারেজ শহরে স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দু’টি গাড়িতে করে ‘এল ভেনাদিটো’ নামের নাইট ক্লাবে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। বন্দুকের গুলিতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সঙ্গীতশিল্পী এবং নাইটক্লাবের গ্রাহকরা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে জাকাতেকাস প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

এর আগে গত বছরের জুন মাসে একই প্রদেশের ভালপরাইসো এলাকা থেকে গুলিতে ঝাঁঝরা ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। দু’টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা নিহত হয়েছিলেন বলে সে সময় জানানো হয়েছিল।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

মেক্সিকোর জুয়ারেজ শহরে একটি নাইট ক্লাবে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত

Update Time : ০৫:৩২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩