ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মোসাদের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তিন দফা বৈঠক করেছেন: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তিন দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি দাবি করেন, নূর মোসাদের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফায় বৈঠক করেছেন।
গতকাল ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ দাবি করেন।
রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, নূরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে আমরা বৈঠকের ছবি পেয়েছি। কাতার বিশ্বকাপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয়) বিষয়টি আমাদের নজরে আসে। মোসাদের সঙ্গে তার (নূর) বৈঠকের বিষয়ে তিনি যদি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। তবে বিষয়টি সত্য হলে এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।
রাষ্ট্রদূত রামাদান বলেন, ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

এ সময় রোহিঙ্গাদের খাদ্য সংকট রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। ওআইসি ৪ হাজার রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে।
এদিকে মোসাদের এজেন্টের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বৈঠক নিয়ে তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদে চলছে তোলপাড়। ওই বৈঠক শেষে নূর মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন খোদ তারই দলের সদস্যরা। দলের আহ্বায়ক রেজা কিবরিয়াও এই অভিযোগ তুলেছেন। এবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত মোসাদ-নূরের বৈঠক হওয়ার দাবি করলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাইয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নূরের ছবিসহ বৈঠকের তথ্য ছড়িয়ে পড়েছিল। যদিও নূর বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি বলছেন, এটি তার এডিট করা ছবি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মোসাদের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তিন দফা বৈঠক করেছেন: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

Update Time : ১০:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩