ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

যতীন সাহা হত্যাকাণ্ড’ হিসেবে প্রচারিত ভিডিওটি মিথ্যা ও গুজব: পুলিশ সদর দপ্তর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ৩০৭ Time View

নোয়াখালীর চৌমুহনীতে যতীন কুমার সাহাকে হত্যার ঘটনা হিসেবে প্রচারিত ভিডিওটি মিথ্যা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানায়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওকে একটি কুচক্রী মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতীন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও।

পুলিশ জানায়, পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অপর আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কুচক্রী মহলটি পল্লবীর ওই ভিডিওকে এডিট করে যতীন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করছে।

তারা বলে, জনমনে বিভ্রান্তি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিও প্রচারকারী মূল হোতাদের ধরতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ইতিমধ্যেই তদন্ত ও আভিযানিক কার্যক্রম শুরু করেছে।

মিথ্যা ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে এবং অযাচাইকৃত যেকোনো কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি বিবৃতিতে পুলিশ বিশেষভাবে অনুরোধ জানায়।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

যতীন সাহা হত্যাকাণ্ড’ হিসেবে প্রচারিত ভিডিওটি মিথ্যা ও গুজব: পুলিশ সদর দপ্তর

Update Time : ০৪:৫৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১