ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

যাদের টিকা দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে :শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ২৯২ Time View

শিক্ষামন্ত্রী দীপুমনি এমপি বলেছেন, ‘যাদের টিকা দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে। পাশাপাশি যারা টিকা নেয়নি তাদের টিকার আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই ১২ বছরের বেশী বয়সী শিক্ষার্থীদের অধিকাংশের টিকা দেওয়া হয়ে যাবে। করোনা পরিস্থিতির অবনতি হলে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে।’

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘করোনা ও ওমিক্রনের ব্যাপারে আমাদের কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অনেক উন্নত দেশ ওমিক্রনের তাণ্ডবে বিপর্যস্থ। আমাদের টিকা নেওয়ার কর্মসূচি আরো জোরদারের পাশাপাশি যারা টিকা নেয়নি তাদের টিকার আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অভিভাবকদের এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতেই হবে।’

রোভার স্কাউটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করে তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর তোমরা বিশ্বনাগরিক হবে, সোনার মানুষ হবে। আর তোমরা সোনার মানুষরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের সভাপতি ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহসভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনূর নাবিলা প্রমুখ।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

যাদের টিকা দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে :শিক্ষামন্ত্রী

Update Time : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২