ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৩ শিশু শিক্ষার্থীসহ ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৩ শিশু শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছে। সোমবার সকালে স্কুলে ঢুকে হামলার এ ঘটনা ঘটেছে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে।

এ ঘটনায় পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। যাকে আগে কিশোরী বলা হলেও তার বয়স ২৮ বছর শনাক্ত হওয়ায় স্থানীয় পুলিশের টুইটের বরাতে নিশ্চিত হয়েছে সিএনএন।

বন্দুকধারী ওই নারী ন্যাশভিলের হলেও তার নাম জানায়নি পুলিশ। একইসঙ্গে গুলির ঘটনার সম্ভাব্য কারণ এবং স্কুলের সঙ্গে ওই নারীর সম্পর্ক বা যোগসূত্রের বিষয়টি কিছু বলেনি। গত ১৮ ফেব্রুয়ারি মিসিসিপি শহরে এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হওয়ার মধ্যে এ ঘটনা ঘটে।

সোমবারের হামলায় গুরুতর আহত ৩ শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। নিহত বাকি ৩ ব্যক্তি স্কুলের কর্মী। তবে গুলিবিদ্ধ ছাড়া আরও কারও আহত হওয়ার জানায়নি পুলিশ।

রয়টার্স জানায়, ন্যাশভিলের বেসরকারি ওই খ্রিস্টান স্কুলে সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশ গুলি চালানোর প্রথম খবর পায়। ১৪ মিনিটের মাথায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, পুলিশ স্কুলের তৃতীয় তলায় গুলির শব্দ শুনতে পায়। হামলাকারী ওই নারীর হাতে অন্ততপক্ষে দুটি সেমি অটোমেটিক রাইফেল ও হ্যান্ডগান ছিল।

সেখান যাওয়া পাঁচ সদস্যের দলের মধ্যে দুই কর্মকর্তা স্কুলের লবিতে হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয় বলে মুখপাত্র জানান। ২০০১ সালে প্রতিষ্ঠিত ওই স্কুলে ২০০ শিক্ষার্থী পড়াশোনা করে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৩ শিশু শিক্ষার্থীসহ ৭ জন নিহত

Update Time : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩