ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনাভা্ইরাসে মৃত্যু ছাড়াল আড়াই লাখ

করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে। দেশটিতে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছে আড়াই লাখের বেশি মানুষ।

জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৫০ হাজার ২৯ জন। আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখের মতো।

অন্যদিকে পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৫৪। শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪৩ লাখ ৫০ হাজার ৭৮৯।

যেকোনো সংস্থার হিসাবেই রোগী শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এই মুহূর্তে বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গতকাল বিবিসিকে বলেছেন, খুবই বিপজ্জনক একটা সময়ে দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নতুন করে সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে টেক্সাসে। দ্বিতীয় ক্যালিফোর্নিয়া, তৃতীয় ফ্লোরিডা, চতুর্থ নিউইয়র্ক, পঞ্চম ইলিনয়। আর দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে। এই সংখ্যা ৩৪ হাজারের বেশি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে করোনাভা্ইরাসে মৃত্যু ছাড়াল আড়াই লাখ

Update Time : ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০