ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ২৪৩ Time View

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষেই বদল এলো বাংলাদেশ দলে। আজ বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে দলে একটি জায়গায় ফাঁকা হয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণ করা হলো রনি তালুকদারকে দিয়ে।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রনি তালুকদার দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। সেই রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়। সিরিজের তৃতীয় তথা সর্বশেষ ওই ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। তারপর তাকে আর ওয়ানডেতে ভাবনায় রাখা হয়নি।

এবার তামিমের আচমকা অবসরে তিনি ফের সুযোগ পেলেন।

Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে

Update Time : ০৫:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩