ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

রাজধানীতে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেওয়া শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ২৮১ Time View

রাজধানীতে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল দশটায় শুরু হবে টিকাদান। ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে এ টিকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে।

ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা এ টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, যারা দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তারাই মূলত বুস্টার ডোজ পাবে।

স্বাস্থ্য অধিদপ্তর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

এর আগে ১৯ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় প্রথম বুস্টার ডোজ নেন প্রথম করোনা টিকা গ্রহণকারী রুনু ভেরোনিকা কস্তা।

এছাড়া প্রথম মন্ত্রী হিসেবে বুস্টার নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর ধারাবাহিকভাবে বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া বুস্টার ডোজ নেন পুলিশ সদস্য সুলতান।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

রাজধানীতে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেওয়া শুরু

Update Time : ০৩:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১