ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

রাজশাহী মেডিকেলে ১৬ দিনে মৃত্যু ১৬১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৬ দিনে মোট ১৬১ জনের মৃত্যু হয়েছে। আর সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন ১৩ জন। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৩ জন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ১৩ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ৮ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী। এদের মধ্যে রাজশাহীরই ৮ জন। আর বাকি ৫ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৮ জন এবং ছাড় পেয়েছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪৪। এদের মধ্যে ১৬২ জন করোনা আক্রান্ত রোগী।

তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে জুন মাসের এ ১৬ দিনের মধ্যে গত ৪ জুন সর্বোচ্চ মৃত্যু হয় ১৬ জনের। আর গত ১২ জুন মারা গেছেন সর্বনিম্ন ৪ জন। তবে সবশেষ ২৪ ঘণ্টায় বৃদ্ধি করা হয়েছে বেড সংখ্যা। ১৫ নম্বর ওয়ার্ডে বেড সংখ্যা ৩৬টিতে উন্নীত করা হয়েছে। ফলে হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৩০৯।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে ৩০৯টি বেডে করোনা রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সংখ্যা আরো বৃদ্ধির প্রক্রিয়া চলমান। পর্যাপ্ত সেবা দিতে শতভাগ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তৎপর রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

রাজশাহী মেডিকেলে ১৬ দিনে মৃত্যু ১৬১

Update Time : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১