ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রাতে আসছে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের টিকা

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই চালান শুক্রবার (২ জুলাই) রাত ১টা নাগাদ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান শুক্রবার রাতে জানান, বেইজিং এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান টিকা নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বিমানটি রাত ১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, দুই ধাপে চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চীনা টিকার প্রয়োগও শুরু হয়েছে।

এদিকে রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসার কথা রয়েছে। দ্বিতীয় চালান আসবে শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে। সব মিলিয়ে শনিবার সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, ‘ওয়াশিংটন ডিসি থেকে দুইভাগে ২৫ লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এই টিকার জন্য বাংলাদেশকে কোনো টাকা দিতে হচ্ছে না।’

তিনি বলেন, ‘আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারব।’

পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

রাতে আসছে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের টিকা

Update Time : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১