ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত করেছে।
শুক্রবার (৯ জুন) সকালে ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ান বাহিনী হামলা চলাকালে ১৬টি ড্রোন ও ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এতে আরও বলা হয়, অন্য দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার সন্ধ্যায় আগের হামলার সময় মধ্য ইউক্রেনের একটি বেসামরিক বস্তুতে আঘাত করে।
এদিকে পশ্চিম দোনেৎস্ক অঞ্চলে তীব্র লড়াইয়ে সফলতা পাওয়ায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভিডিওতে জেলেনস্কি বলেন, অনেক কঠিন লড়াই চলছে। যদিও তিনি কোনো যুদ্ধে সাফল্যের কোনো বিবরণ দেননি।
তিনি বলেন, একটি ফলাফল রয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই ফল নিশ্চিত করেছে। বাখমুত- ভালো হয়েছে। ধাপে ধাপে। আমি আমাদের প্রত্যেক যোদ্ধাকে ধন্যবাদ জানাই।
ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ট্রেনের ভেতরে কথা বলছিলেন। এর আগে বন্যা কবলিত খেরসন সফরে গিয়েছিলেন।
Tag :
জনপ্রিয়

রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত দাবি ইউক্রেনের

Update Time : ১০:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩