ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

রাশিয়ার ৪০ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া সেই ‘ঘোস্ট অব কিয়েভ’ নিহত

একাই রাশিয়ার ৪০টির বেশি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছেন। ইউক্রেনের চোখে তিনি ‘ঘোস্ট অব কিয়েভ’ নামে পরিচিত। তবে গত মাসে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে মারা গেছেন বলে টাইমস অব লন্ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাহসী ওই পাইলটের নাম মেজর স্টেপান তারাবালকা (২৯)। ইউক্রেন যুদ্ধের নায়ক এই নিহত পাইলট এক সন্তানের বাবা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, গত ১৩ মার্চ রুশ বাহিনীর ওপর হামলা চালানোর সময় শত্রুপক্ষের গোলায় তার মিগ ২৯ বিমান ধ্বংস হয়ে যায়। সেই হামলাতেই নিহত হন কিয়েভের ‘ঘোস্ট’।

খবরে বলা হয়েছে, যুদ্ধের প্রথম দিনেই রুশ বাহিনীর ৬টি যুদ্ধবিমানকে একাই গুলি করে ধ্বংস করেছিলেন মেজর তারাবালকা।

তাকে ইউক্রেন সরকার ‘গার্ডিয়ান এঞ্জেল’ বলে উল্লেখ করে। কিন্তু সেই সময় তার পরিচয় গোপন রেখেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

‘ঘোস্ট অব কিয়েভ’ নামেই তার পরিচয় প্রকাশ পায়। একজন দক্ষ সেনাকে শত্রুপক্ষের নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের একটি কাল্পনিক নাম জুড়ে দেওয়া হয়েছিল।

টুইটারে ইউক্রেন সরকার দাবি করে, ‘২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ান বাহিনীর প্রথম ৩০ ঘণ্টায় রাশিয়ার ছ’টি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ‘ঘোস্ট অব কিয়েভ’ এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি সামরিক বিমানকে ধ্বংস করেছে।’

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

রাশিয়ার ৪০ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া সেই ‘ঘোস্ট অব কিয়েভ’ নিহত

Update Time : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২