ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

লকডাউনের সপ্তম দিনে ঢাকায় ১১০২ জন গ্রেফতার

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সপ্তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম আজ বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্টে ২৪৫ জনকে ১লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে আজ সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী,  তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন  চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও মাঠে কাজ করছে। রাজধানীতে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে।

সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

লকডাউনের সপ্তম দিনে ঢাকায় ১১০২ জন গ্রেফতার

Update Time : ০৪:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১