ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৭৯ Time View

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দগ্ধ যাত্রীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, যাত্রী কল্যাণ সমিতি থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

এছাড়া যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তিনি।

খালিদ মাহমুদ বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (বরিশাল) কামাল উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেছেন।

আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে দগ্ধ অনেকের মৃত্যু হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গেছে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

Update Time : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১