ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকছে

তীব্র গরমের কারণে শিক্ষা মন্ত্রণালয় শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কয়েকদিন আগেই। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে বলছে, আগের মতোই শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকছে।

গরমের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে। ক্ষতি পোষাতে আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রাথমিকের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। অর্থাৎ অন্যান্য সময়ের মতো শনিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, শনিবার বন্ধ থাকবে কিংবা খোলা থাকবে— এমন কিছু আমরা বলিনি। আগের মতোই চলবে। অর্থাৎ, শিক্ষা মন্ত্রণালয় শনিবার স্কুল খোলা রাখলেও আমাদের বন্ধ রাখা হয়েছে।

এর আগে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান দাবদাহের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ২৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকছে

Update Time : ০১:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪