ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শবে বরাতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব ২-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আবু নাঈম মো. তালাতসহ বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকে। এবারও যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই জন্য সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে।

তিনি আরো জানান, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ উস্কানিমূলক কোনো তথ্য প্রচার করতে না পারে, সে দিকে কঠোর নজরধারী ও মনিটরিং করা হচ্ছে।

এদিকে, আজ র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, আজ দুপুরে চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল মাদ্রাসা’, ‘বুশরা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ মেট্রো হাউজিং’ এতিমখানা সমূহে পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সূত্র : বাসস

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

শবে বরাতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে : র‌্যাব ডিজি

Update Time : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২