ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
এর আগে গত রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছিলেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন।

তিনি জানান, সেখানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান, সাবেক এক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে মিলেছে। আমরা সেটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রস্তুত করব।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানায় তদন্ত সংস্থা।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

Update Time : ০৬:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬