ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হয়নি, কারাগারে থাকতে হবে আরও ৫ দিন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৩২৬ Time View

আরও ৫ দিন কারাগারে থাকবেন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাদক মামলায় তার জামিন শুনানি হলেও রায় আগামী ২০ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক। এই ক’দিন মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারেই থাকবেন আরিয়ান।

এর আগে বৃহস্পতিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, অবৈধ মাদক পাচার ও বিতরণের সঙ্গে শাহরুখ পুত্রের যোগসাজশ খুঁজে পেয়েছে তারা। আরিয়ানের সঙ্গে বিদেশি এমন কিছু ব্যাক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে, যারা আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে এনসিবি।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে কয়েকবার আরিয়ানের জামিন আবেদন করা হলেও পাননি।

এদিকে আর্থার রোডের সুপারিন্টেন্ডেন্ট নীতিন ওয়েচালের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আরিয়ানসহ মাদক মামলায় গ্রেপ্তারকৃত অন্য পাঁচজনের কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় তাদের কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন অন্য বন্দিদের সঙ্গে থাকবেন তারা।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হয়নি, কারাগারে থাকতে হবে আরও ৫ দিন

Update Time : ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১