ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় করোনা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে জানাতে বলেছে মাউশি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৩ Time View

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় করোনা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে তা দৈনিক ভিত্তিতে জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।

মাউশির আদেশে বলা হয়, করোনা অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রতিদিন বিকেল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে বলা হয়েছে।

মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষপ্রতিষ্ঠান খুলেছে। করোনা সংক্রমণ এড়াতে ১৯টি নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে বলা হয়েছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় করোনা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে জানাতে বলেছে মাউশি

Update Time : ০৪:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১