ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৩২৫ Time View
আজহা উদযাপনে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যান। এবার কর্মস্থলে ফেরার জন্য মানুষ আবারও ছুটছে। অন্যদিকে যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেনি, সামনের টানা ১৪ দিনের লকডাউনের সুযোগে তারাও গ্রামে ফিরছে। ফলে শিমুলিয়াসহ গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে উভয়মুখী চাপ বাড়ছে।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর থেকে শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ ক্রমাগত বাড়ছে। একদিকে কর্মস্থলমুখী মানুষের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া থাকলেও রয়েছে দ্রুততম সময়ে স্বজনদের  ত্যাগ করার বেদনা, অন্যদিকে বাড়ি ফেরা মানুষের রয়েছে বারবার আয়-রোজগারে ভাটা পড়ার হতাশাও।
ঢাকায় ফিরতে শিমুলিয়া ঘাটে আসা অনেক যাত্রী বলেন, ঈদ করতে বাড়ি গিয়েছিলাম। কাজ থাকায় আবার ঢাকায় ফিরতে হচ্ছে। অনেক দিন পর বাড়ি গিয়ে দুই দিনেই ফিরে আসা খুব কষ্টের। লকডাউন ঘোষণা না হলে আরও কয়েক দিন থেকে আসতাম। ঈদের আনন্দ থাকলেও কিছুটা খারাপও লাগছে।
তবে অনেকে ঢাকাতেই ঈদ করেছেন। ১৪ দিনের ফের লকডাউন ঘোষণা করায় এই সময়টা গ্রামের বাড়িতে কাটাবেন বলে অনেকে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশে। তবে দুই সপ্তাহ পর কর্মস্থল ঢাকায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাদের মনে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৮৬টি লঞ্চ ও ১৮ ফেরি চলছে। শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী ঢাকা পোস্টকে জানান, ঈদ শেষে মানুষের যত চাপই হোক, বিআইডব্লিউটিসি প্রস্তুত রয়েছে। সব কটি ফেরি সেবায় নিয়োজিত আছে। আমরা সর্বক্ষণিক নিয়োজিত রয়েছি। কারণ, ঈদে সেবা দেওয়ার জন্য কাউকে ছুটি দেওয়া হয়নি।
এ ব্যাপারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ঘাটে প্রচণ্ড গাড়ি ও যাত্রীর চাপ রয়েছে। আমরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছি।
শিমুলিয়া ঘাটের নদীবন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. সোলাইমান বলেন, ঘাটে যাত্রীর প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীরা বাড়ি ফেরার পাশাপাশি ঈদ শেষে কর্মস্থলে ফিরছে, তাই সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। এ মুহূর্তে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৮৬টি লঞ্চ চলছে।
Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ

Update Time : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১