ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা দেশে এসেছে: স্বাস্থ্য অধিদপ্তর

শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক।

শনিবার সকালে এ কথা জানান তিনি।

তিনি জানান, শনিবার সকালে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ নয়।

আগামী অগাস্টে এসব টিকার প্রয়োগ শুরু হবে জানিয়ে ডা. মো. শামসুল বলেন, আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে এসব টিকা স্কুলের শিশুদের দিব। স্কুলে দেয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে- স্কুলে আসে না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।

বাংলাদেশে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা কোভিড টিকার এটাই প্রথম চালান। এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে।

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয় গত বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা দেশে এসেছে: স্বাস্থ্য অধিদপ্তর

Update Time : ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২