ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

শুক্রবার ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সাত দিনের কোয়ারেন্টিন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ২৫৩ Time View

টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পৌঁছানোর পরই সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছেন মুমিনুলরা। করোনোভাইরাস নেগেটিভ হওয়ার পর শুরু হবে অনুশীলন।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম জানান, ‘ভোর ৫টার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।’

দুই টেস্ট সিরিজ খেলবে টাইগাররা নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড যতটা না, তার চেয়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন। প্রচণ্ড বাতাস আর শীতে লড়াইয়ের আগেই পিছিয়ে পড়ে সফরকারীরা। এবার সেই লড়াই করতে হবে দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ও সাকিবকে ছাড়াই।

মিরপুর টেস্টের শেষ দিনে গত বুধবার গভীর রাতে নিউজিল‍্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মুমিনুল-মুশফিকরা। কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

শুক্রবার ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সাত দিনের কোয়ারেন্টিন

Update Time : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১