ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

শ্রীলংকার রাজধানী কলম্বোতে আবারও কারফিউ জারি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২২৬ Time View
শ্রীলংকার রাজধানী কলম্বোতে আবারও কারফিউ জারি করা হয়েছে। অবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করার প্রেক্ষাপটে পুলিশ কারফিউ জারি করেছে।
বৃহস্পতিবার রাতে মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পুলিশপ্রধান সি ডি বিক্রমারত্ন এ ঘোষণা দেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলম্বোর বেশির ভাগ এলাকায় কারফিউ বলবত থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে শত শত বিক্ষোভকারী রাজধানীর রিরিহানা এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ার চেষ্টায় ব্যারিকেডের প্রথম সারি ভেঙে ফেলে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।
জনতা শ্লোগান দেয়, ‌ফিরে যাও গোতা! এবং ‌গোতা হলো স্বৈরাচার।
ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি পুলিশ বাসে আগুন দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদিকে অর্থনৈতিক সংকট তীব্র হতে থাকায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। দেশটি মারাত্মক বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে। সরকার জ্বালানি, খাবার ও অন্যান্য নিত্যপণ্যের মূল্য পরিশোধ করতে পারছে না। জ্বালানি সংকটের কারণে দেশটিতে ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।
Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

শ্রীলংকার রাজধানী কলম্বোতে আবারও কারফিউ জারি

Update Time : ০৫:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২