ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে, সবজির দাম অপরিবর্তিত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৩৩১ Time View

মুরগির দামে অবশেষে স্বস্তি পেতে শুরু করেছেন ক্রেতারা। গত সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা করে আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকা।

শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা দরে, এক সপ্তাহ আগেও যার দাম ছিলো ১৮০-১৮৫ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা দরে, গত সপ্তাহে যার দাম ছিলো ২৬০-২৮০ টাকা।

মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেলেও শীতকালীন সবজির ভরা মৌসুমেও সবজির দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাজারে। কিছু সবজিরে দাম আগের মতোই থাকলেও উল্টো বেড়ে গেছে শশাসহ কয়েকটি সবজির দাম।

গত সপ্তাহের ২০-৩০ টাকা দরের শশা এই সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে, গেলো সপ্তাহের চেয়ে যা প্রায় তিনগুণ। শীতকালীন সবজি ফুল কপির দামও বেড়েছে আগের চেয়ে। ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়ে পিস প্রতি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০- ৬০ টাকা।

শশার এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা শশার সরবরাহ হঠাৎ করেই কমে যাওয়াকে দায়ী করছেন। শশা, ফুলকপির সাথে শিমের বাজারও চড়া এই সপ্তাহে। প্রায় ২০ টাকা বেড়ে কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা দরে।

বাজার ঘুরে দেখা যায়, সবজির মতো সব ধরনের চালের মূল্য বেড়ে গেছে সপ্তাহের ব্যবধান। সব ধরনের চালই কেজিপ্রতি বিক্রি হচ্ছে আগের সপ্তাহের চেয়ে ২-৩ টাকা বেশি দরে।

বাজারে অপরিবর্তিত আছে গাজর, বরবটি, টমেটোসহ কিছু সবজির দাম। বরবটির কেজি গেলো সপ্তাহের মতোই ৬০-৭০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা করে। শীতের পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা করে।

এদিকে মাছের বাজার আগের মতোই স্থিতিশীল আছে বলে জানান বিক্রেতারা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকায়, রুই মাছের কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা। চিংড়ির দামও আগের মতোই ৫৫০-৬৫০ টাকা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে, সবজির দাম অপরিবর্তিত

Update Time : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২