ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সফরকারীরা ১৪৫ রান তুলেছে স্কোর বোর্ডে

  • অনলাইন ডেস
  • Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ২৯৫ Time View

চট্টগ্রামের উইকেট ব্যাটিং-স্বর্গ তা ক্রিকেটপ্রেমীরা জানেন। এই সুযোগ লুফে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্রুত রান তুলেছে পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটসম্যান আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। শনিবার (২৭ নভেম্বর) নিজদের প্রথম ইনিংসে তারা দুজন টাইগার বোলারদের পাত্তাই দেয়নি। এমনকি দ্বিতীয় দিন শেষে তাদের দুজনের ব্যাটে ভর করে শক্ত অবস্থানে আছে পাকিস্তান। সফরকারীরা ১৪৫ রান তুলেছে স্কোর বোর্ডে। বাংলাদেশের চেয়ে ১৮৫ রান পিছিয়ে আছে পাকিস্তান। আবিদ ৯৩ ও শফিক ৫২ রানে অপরাজিত আছেন।

টাইগারদের ৩৩০ রানের জবাবে শুরুটা ভালো করেছে পাকিস্তান। তাদের দুই ওপেনার উইকেট কামড়ে রানের চাকা সচল রাখেন।

এদিকে শুক্রবার প্রথম দিন টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর দলের বিপদে ব্যাট হাতে রানের চাকা সচল রাখেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু চট্টগ্রামে দ্বিতীয় দিন তারা দুজন আউট হবার পর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এদিন সর্তীথদের আসা যাওয়ার মিছিলে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬৮ বলে ছয়টি চার হাঁকিয়ে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। ফলে সব উইকেট হারিয়ে ১১৪.৪ ওভারে ৩৩০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

এছাড়া সফরকারী পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমদিন বেশ দাপটে খেলেছেন লিটন ও মুশফিক। কিন্তু শনিবার দ্বিতীয় দিন সকালে শুরুটা ভালো করতে পারেনি তারা দুজন। শুক্রবার লিটন ১১৩ ও মুশফিক ৮২ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন মাঠে নামার পর তারা বড় সংগ্রহের দিকে এগোবে এমনই ভেবে ছিল ক্রিকেটেপ্রেমীরা। কিন্তু তা হল না। সকালে শুরুতে হাসান আলীর বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেন লিটন। কিন্তু প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তানের দলপতি বাবর আজম। এরপর টাইগার এ ডানহাতি ব্যাটসম্যানের রক্ষা হয়নি। লিটন ১ রান যোগ করেন দ্বিতীয় দিন। তিনি ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছয়ে ১১৪ রান করে আউট হন। লিটন আউট হলে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়া ৪২৫ বলে ২০৬ রানের জুটি। এছাড়া মুশফিক শতক থেকে ১৮ রান দূরে থেকে দ্বিতীয় দিন শুরু করেছিলেন। এদিন তিনি ৯ রান যোগ করে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। আম্পায়ার আউট দিলে মুশফিক রিভিউ নেন, কিন্তু লাভ হয়নি। ২২৫ বলে ১১টি চারে ৯১ রান করেকরে আউট হন তিনি। পাকিস্তানের বোলার হাসান আলী ৫১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সফরকারীরা ১৪৫ রান তুলেছে স্কোর বোর্ডে

Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১